২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোর শহরে ছুরিকাঘাতে যুবক খুন, আহত ৩

যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়া চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে ছুরিকাঘাতে এক যুবক নিহত ও তিনজন আহত হয়েছেন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2016, 01:34 AM

Updated : 20 Aug 2022, 11:46 AM

নিহত মানিক ওরফে ডিশ মানিক (৩৫) কাজীপাড়া গোলামপাড়ার বাসিন্দা। আহতরা হচ্ছেন একই এলাকার রিপন (৩০), জাহাঙ্গীর (৩২) ও রায়হান (২৮)।

আহত রায়হান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১১টার দিকে একদল দুর্বৃত্ত তাদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। জখম অবস্থায় স্থানীয় কয়েকজন তাদের সদর হাসপাতালে নিয়ে আসে।

তবে কারা কেন হামলা করেছে তা তিনি জানাতে পারেননি।

হাসপাতালের চিকিৎসক এমএ সাঈদ সিদ্দিকী জানান, হাসপাতালে আনার পরপরই মানিক মারা যান। তার মাথা, বুক ও পেটসহ শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের ক্ষত রয়েছে।

কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন জানান, রাত পৌনে ১২টার দিকে হাসপাতালে অন্য এক রোগী দেখতে এসে এ হতাহতের ঘটনা জানতে পারেন।

ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে তিনি জানান।