২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসুস্থ লক্ষ্মীপেঁচাটি মারা গেছে

মৌলভীবাজারে উদ্ধার হওয়া অসুস্থ লক্ষ্মীপেঁচাটি মারা গেছে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2016, 04:13 PM

Updated : 20 Aug 2022, 11:42 AM

মৌলভীবাজার বিভাগীয় বন কর্মকর্তা মিহির কান্তি দো বলেন, অসুস্থ অবস্থায় উদ্ধার হওয়া পেঁচাটি বন বিভাগের কার্যালয়ে এনে পর্যবেক্ষণে রাখা হয়েছিল।

“শীতের কারণে অথবা অজ্ঞাত কোনো রোগে আক্রান্ত হয়ে বুধবার রাত ৮টার দিকে পাখিটি মারা যায়।”

বুধবার মৌলভীবাজার সদরের মুসলিম কোয়ার্টার এলাকায় বাসিন্দা মুজিবুর রহমান নামের এক ব্যক্তি বাড়ির সামনে লক্ষ্মীপেঁচাটি দেখতে পান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার সকালে বাড়ির সামনে একটি লক্ষ্মীপেঁচা মাটিতে পড়ে থাকতে দেখে তা উদ্ধার করে খাবার দেন। বন বিভাগকে খবর দেওয়া হলে পরে তারা তা নিয়ে যান।