আদমজী ইপিজেডে ২০ শ্রমিক ‘গণহিস্টিরিয়ায়’ আক্রান্ত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পোশাক কারখানায় ২০ শ্রমিক ‘গণহিস্টিরিয়ায়’ আক্রান্ত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে আদমজী ইপিজেডে ‘ডিএনভি ক্লথিং লিমিটেড’ কারখানায় এ ঘটনা ঘটে বলে জানান কারখানার প্রশাসনিক কর্মকর্তা ফারুক হোসেন।
তাদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালটির জরুরি বিভাগের চিকিৎসক নাজনিন আক্তার বলেন, “ওই কারখানার ২০ শ্রমিকদের সবাই গণহিস্টিরিয়ায় আক্রান্ত হয়েছেন। তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে।”
কোনো কারণে ভয় পেলে সাধারণত এই রোগে আক্রান্ত হতে পারে বলে তিনি জানান।
