মৌলভীবাজারে গৃহবধূ নির্যাতনের অভিযোগে স্বামী আটক
মৌলভীবাজারে শ্রীমঙ্গলে এক গৃহবধূকে গরম পানিতে ঝলসে দেওয়ার অভিযোগে তার স্বামীকে আটক করেছে পুলিশ।
আটক হাবিব মিয়া উপজেলার পাত্রীকুল গ্রামের বাসিন্দা।
সোমবার মধ্যরাতে উপজেলার ভুনবীর এলাকা থেকে তাকে আটক করা হয় বলে শ্রীমঙ্গল থানার ওসি মোহাম্মদ মাহাবুবুর রহমান জানান।
মনোয়ারার স্বামী ও শাশুড়িসহ চারজনকে ওই মামলায় আসামি করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও ওসি মাহাবুবুর জানান।
