কারাভোগ শেষে দেশে ফিরল ১৫ বাংলাদেশি শিশু
অনুপ্রবেশের দায়ে ভারতে বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর ১৫ বাংলাদেশি শিশুকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
রোববার দুপুরে দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে তাদের ফিরিয়ে আনা হয় বলে জানান ইমিগ্রেশন পুলিশের হিলি চেকপোস্টের ওসি রফিকুজ্জামান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি ও জাস্টিস অ্যান্ড কেয়ারের উদ্যোগে এ শিশুদের ফিরিয়ে আনা হয়েছে।
“বিভিন্ন সময়ে অনুপ্রবেশের দায়ে আটক এ শিশুদের সাজা হিসাবে ভারতের বালুরঘাটে একটি শিশু অবজারভেশন সেন্টারে রাখা হয়েছিল।”
আইনগত প্রক্রিয়া শেষে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
