২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইজতেমায় মালয়েশীয় নাগরিকের মৃত্যু

তুরাগতীরে দ্বিতীয় দফায় বিশ্ব ইজতেমায় আসা এক মালয়েশীয় নাগরিকের মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2016, 08:38 PM

Updated : 20 Aug 2022, 11:35 AM

শুক্রবার দুপুরে শাহিদান ইব্রাহিম (৪৮) নামের ওই ব্যক্তির মৃত্যু হয়। বাদ মাগরিব ইজতেমা ময়দানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব ইজতেমা মাঠের পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে কর্তব্যরত পুলিশ পরিদর্শক মো. মোমিন মিয়া জানান, সকালে শাহিদান ইব্রাহিম অসুস্থ বোধ করলে তাকে প্রথমে টঙ্গী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠাতে বলা হয়।

“ওই হাসপাতালে নেওয়ার পথে দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।”

মালয়েশীয় দূতাবাসের মাধ্যমে তার মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান এই পুলিশ পরিদর্শক।

এ নিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপে দুই মুসল্লির মৃত্যু হলো।

এর আগে বৃহস্পতিবার রাতে মারা যান বগুড়ার গাবতলী উপজেলার মাঝবাড়ি এলাকার প্রয়াত কছিমউদ্দিন প্রমানিকের ছেলে আব্দুর রহমান (৬০)।

পুরনো খবর:

ইজতেমায় এক মুসল্লির মৃত্যু