২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে জোড়া খুন: গ্রেপ্তার ৩ জন রিমান্ডে

সিলেটের খাদিমনগর বিসিক শিল্প নগরীতে বিস্কুট কারখানার দুই কর্মচারী হত্যায় গ্রেপ্তার তিন জনকে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2016, 05:23 PM

Updated : 20 Aug 2022, 11:33 AM

মঙ্গলবার দুপরে সিলেট মহানগর হাকিম মামুনুর রহমান সিদ্দীকী তাদের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।

সিলেট আদালত পুলিশের পরিদর্শক মো. নফিজুল ইসলাম জানান, গ্রেপ্তার পংকি মিয়া, রকি আহমদ ও জামাল আহমদকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজতে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।শুনানি শেষে এক দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত।

গত শুক্রবার সন্ধ্যায় খাদিমনগর বিসিক শিল্প নগরীর বনফুল ব্রেড ও বিস্কুট ফ্যাক্টরির কর্মচারী রাজু মিয়া ও তাপু মিয়া দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন। আহত হন রাসেল আহমদ নামে আরেকজন।

এ ঘটনায় শুক্রবার রাতেই রাজুর ভাই মাসুদ পারভেজ বাদী হয়ে ১০ জনকে আসামি করে মামলা করেন। ওই রাতেই পুলিশ তিন জনকে গ্রেপ্তার করে।