২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীর মৃত্যু খবরে আত্মহত্যা

ক্যান্সার আক্রান্ত স্ত্রীর মৃত্যুর খবর শুনে আত্মহত্যা করেছেন নড়াইলের এক ব্যক্তি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2016, 08:44 PM

Updated : 20 Aug 2022, 11:32 AM

রোববার নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কবির খান (৪৮) মারা যান বলে জানান সদর থানার ওসি সুভাষ চন্দ্র বিশ্বাস।

তিনি নড়াইল পৌরসভার বরাশুলা গ্রামের খান পাড়ার ইদ্রিস খানের ছেলে।

ওসি বলেন, কবির খানের স্ত্রী আসমা বেগম (৪০) ক্যান্সারে আক্রান্ত হয়ে শনিবার রাতে বাবার বাড়ি যশোরের বসুন্দিয়া গ্রামে মারা যান। এ খবর শুনে কীটনাশক পান করেন তিনি।

“বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।”

এ দম্পতির ছনিয়া (২২) ও মো. রাকিব খান (১৮) নামে দুই সন্তানে রয়েছে বলে জানান ওসি।

এ ব্যাপারে সদর থানায় সাধারন ডায়েরি করা হয়েছে।