২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সান্তাহারে মালিক-শ্রমিক সংঘর্ষে আহত আরেক জনের মৃত্যু

বগুড়ার সান্তাহারে দুটি পরিবহন মালিক ও শ্রমিক সমিতির মধ্যে সংঘর্ষে আহত এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বগুড়া প্রতিনিধি

নওগাঁ/

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2016, 08:09 PM

Updated : 20 Aug 2022, 11:32 AM

শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান আদমদিঘী থানার ওসি শওকত কবির।

নিহত সোহাগ হোসেন (২৮) টেম্পো শ্রমিক ছিলেন। তিনি নওগাঁ সদর উপজেলার দোগাছি গ্রামের আব্দুল খালেকের ছেলে।

এই নিয়ে শুক্রবারের সংঘর্ষের ঘটনায় দুই জন নিহত হলেন।

সংঘর্ষের পর দায়িত্ব অবহেলার অভিযোগে সান্তাহার টাউন ফাঁড়ির টিএসআই সানোয়ার হোসেন ও এটিএসআই আব্দুল খালেককে বগুড়া পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে বলে জানান ওসি।

এদিকে শনিবার সান্তাহার শহরে কোনো দোকান পাট খোলেনি। চলেনি কোনো যানবাহন।

সকালে শহরে লাঠি নিয়ে বিক্ষোভ মিছিল করে এ হত্যাকাণ্ডের বিচার দাবি করে শ্রমিক জনতা। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।

এছাড়া এ ঘটনায় পুলিশ সান্তাহার পৌর জাতীয় পার্টির সভাপতি আব্দুল লতিফ, কর্মী সজল ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম মুন্টুকে আটক করেছে।

শুক্রবার দুপুরে সিএনজি অটোরিকশা ও ব্যাটারি চালিত ইজিবাইক মালিক-শ্রমিক বিরোধের জের ধরে সংঘর্ষে যুবলীগ নেতা শফিকুল ইসলামসহ ১০ জন আহত হয়। আহতদের নওগাঁ সদর হাসাপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শফিকুলকে মৃত ঘোষণা করেন।