২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ভাঙ্গাড়ির দোকানে বিস্ফোরণ

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় একটি ভাঙ্গাড়ির দোকানে বিস্ফোরণে দোকান মালিক আহত হয়েছেন।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2016, 06:09 PM

Updated : 20 Aug 2022, 11:32 AM

শনিবার দুপুরে পার্বতীপুর উপজেলার রেলবাজারে লোহার জিনিস হাতুড়ি দিয়ে ভাঙার সময় আগ্নেয়াস্ত্রের একটি গুলি বিস্ফোরিত হয় বলে মনে করছেন ভাঙ্গাড়ির দোকান মালিক তাজিমুল ইসলাম (৫০)।

তাজিমুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “টোকাইদের কাছে কেনা বিভিন্ন পুরাতন লোহার জিনিস হাতুড়ি দিয়ে ভাঙার সময় আগ্নেয়াস্ত্রের একটি গুলি প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়।”

এতে তিনি হাতে আঘাত পেয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পার্বতীপুর মডেল থানার ওসি মাহামুদুল আলম জানান, ঘটনাস্থল পরিদর্শনের পর ধারণা করা হচ্ছে লোহার ভাঙ্গাড়ির মধ্যে কোন আগ্নেয়াস্ত্রের পরিত্যক্ত গুলি ছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।