২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় বাবা-ছেলে নিহত

নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2016, 09:27 PM

Updated : 20 Aug 2022, 11:31 AM

শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের শিমরাইলে এই দুর্ঘটনা ঘটে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. সরাফত উল্লাহ।

নিহতরা হলেন রূপগঞ্জ উপপেজেলার চনপাড়া এলাকায় নরুল ইসলাম বাবুর্চি (৪৫) ও তার ছেলে রাকিব (২২)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যায় নরুল ইসলাম ও তার ছেলে মোটরসাইকেলে করে শিমরাইল থেকে রূপগঞ্জের দিকে যাচ্ছিলেন।

“পথে একটি বাস তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।”

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।