রামুতে হাতির আক্রমণে স্কুলছাত্রীর মৃত্যু
কক্সবাজারের রামুতে বন্য হাতির আক্রমণে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
শুক্রবার ভোর রাতে উপজেলার রাজারকূলের ঘোনারপাড়ায় এ ঘটনা ঘটে বলে এই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহিম জানিয়েছেন।
নিহত ইয়াসমিন আক্তার টুম্পা (১১) একই এলাকার ফয়েজ আহমদের মেয়ে এবং রাজারকূল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।
“এক পর্যায়ে ফয়েজ আহমদের বাড়িতে হানা দেয় হাতির দল। পরে একটি হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলে টুম্পার মৃত্যু হয়।”
বন্য হাতির তাণ্ডবে ওই এলাকায় আটটি বসত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান।
