২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীতের ছুটি শেষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু

শীতের ছুটিতে ১৭ দিন বন্ধ থাকার পর কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় খুলেছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2016, 05:46 PM

Updated : 12 Apr 2022, 01:09 AM

বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা শুরু হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. আনোয়ার হোসেন।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সবগুলো আবাসিক হল খুলে দেওয়া হয় বলে জানান তিনি।

তবে ৩ জানুয়ারি থেকে প্রশানিক কার্যক্রম শুরু হয়েছে।

গত ১৯ ডিসেম্বর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুপক্ষের সংর্ঘষে পর বিশ্ববিদ্যালয়ে শীতের ছুটি ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয় প্রশাসন।