মংলায় কার্গো জাহাজের ধাক্কায় ট্রলারডুবি
বাগেরহাটে মংলা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় একটি ট্রলার ডুবে মাঝিসহ দুইজন আহত হয়েছেন।
সোমবার রাত ১০টার দিকে নদীর খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মংলা থানার ওসি শেখ লুৎফর রহমান জানান।
আহতরা হলেন- ট্রলারের মাঝি শহীদুল আকন (৪০) ও যাত্রী সজীব হাওলাদার (১১) । তাদের মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
“ট্রলারের ধাক্কায় মাঝিসহ দুইজন আহত হন। পরে ট্রলারের আরোহীরা সাঁতরে তীরে উঠে আসেন।”
স্থানীয়দের সহায়তায় রাতেই ট্রলারটি উদ্ধার করা হয় বলে জানান ওসি। কার্গো জাহাজটিও আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে।
