২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরের নকলা ও নালিতাবাড়ীতে নৌকার জয়

শেরপুরের নকলা ও নালিতাবাড়ী পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছেন।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2015, 02:36 AM

Updated : 22 Aug 2022, 02:25 PM

এর মধ্যে নকলায় নৌকা প্রতীকের আওয়ামী লীগ প্রার্থী হাফিজুর রহমান লিটন সাত হাজার ৭০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বুধবার রাতে এ পৌরসভার রিটার্নিং কর্মকর্তা আবুল কালাম আজাদ এই ফল ঘোষণা করেন।

এদিকে নালিতাবাড়ীতে মেয়র নির্বাচিত আওয়ামী লীগের আবু বক্কর সিদ্দিক পেয়েছেন চার হাজার ৭২১ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আনোয়ার হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন তিন হাজার ৮৭১ ভোট।

নালিতাবাড়ীর রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ মোল্লা এই ফল ঘোষণা করেন।