২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

গুরুদাসপুরে আ.লীগ প্রার্থী জয়ী

গুরুদাসপুর পৌরসভায় আওয়ামী লীগের শাহ নেওয়াজ আলী মোল্লা মেয়র পদে জয়লাভ করেছেন।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2015, 02:10 AM

Updated : 22 Aug 2022, 02:25 PM

বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তা ও গুরুদাসপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন আক্তার এ ফলাফল ঘোষণা করেন।

নৌকা প্রতীক নিয়ে শাহ নেওয়াজ মোল্লা পান নয় হাজার ৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আমজাদ হোসেন পান পাঁচ হাজার ৪৯৪ ভোট।

মেয়র পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করেন বিএনপির মো. মশিউর রহমান বাবলু। আওয়ামী লীগের শাহ নেওয়াজ আলী মোল্লা, ওয়াকার্স পাটির সুলতান আহম্মেদ ও স্বতন্ত্র আমজাদ হোসেন।

এই পৌরসভায় মোট ভোটার ২২ হাজার ৬১০ জন।  মোট ১২টি কেন্দ্রের সবকটিতে ভোটগ্রহণ হয়।