২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা ও কলারোয়ায় বিএনপি জয়ী

সাতক্ষীরা সদর ও কলারোয়া পৌরসভায় মেয়র পদে বিএনপির প্রার্থীরা জয় পেয়েছেন। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাতক্ষীরা ও কলারোয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2015, 02:02 AM

Updated : 22 Aug 2022, 02:25 PM

সদর পৌরসভার রিটার্নিং অফিসার এএফএম এহতেশামূল হক চিশতি বুধবার রাতে নির্বাচনের বেসরকারি ফল ঘোষণা করেন।

তিনি জানান, বিএনপির মেয়র প্রার্থী তাজকিন আহমেদ চিশতি ১৬ হাজার ৪৭০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শেখ আজহার হোসেন পেয়েছেন ১২ হাজার ৮৭৩ ভোট।

রাতে কলারোয় পৌরসভার বেসরকারি ফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার আহম্মেদ আলী।

তিনি জানান, বিএনপির মেয়র প্রার্থী গাজী আক্তারুল ইসলাম পাঁচ হাজার ৫৩৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আরাফাত হোসেন পেয়েছেন তিনি হাজার ৯৭৩ ভোট।

নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আমিনুর ইসলাম লাল্টু পেয়েছেন তিন হাজার ৩৯৯ ভোট।