জকিগঞ্জের মেয়র হলেন আ. লীগের খলিল
সিলেটের জকিগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী খলিল উদ্দিন মেয়র পদে জয়লাভ করেছেন।
বুধবার রাতে রিটানিং কর্মকর্তা মোবাশ্বিরুল ইসলাম বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন।
নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন এক হাজার ৫৩০ ভোট।
মোবাইল ফোন প্রতীক নিয়ে তার নিকটতম প্রতীদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হিফজুর রহমান পেয়েছেন এক হাজার ৩৭১ ভোট।
এ পৌরসভায় মোট ভোটার ১০ হাজার ৪০৭ জন। নয়টি কেন্দ্রের সবকটিতে ভোটগ্রহণ হয়।
