সাঁথিয়ায় মেয়র হলেন আ. লীগের মিরাজুল
পাবনার সাঁথিয়া পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী মিরাজুল ইসলাম বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।
বুধবার রাতে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শফিকুল ইসলাম তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।
নৌকা প্রতীকে তিনি ১২ হাজার ৫৮৬ ভোট পেয়েছেন।
তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সিরাজুল ইসলাম পেয়েছেন ৮ হাজার ৪৭ ভোট।
