দিনাজপুরে বাসচাপায় ভাই-বোন নিহত
দিনাজপুরের পার্বতীপুরে সেনাবাহিনীর বাস চাপায় মোটরসাইকেল আরোহী ভাই-বোন নিহত হয়েছে।
সোমবার বিকালে পার্বতীপুর শহরের মজাহার মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানান পার্বতীপুর মডেল থানার ওসি মাহমুদুল হাসান।
নিহতরা হলেন চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর গ্রামের মুকুল শাহের ছেলে সুমন শাহ (২৩) ও মেয়ে সাবরিনা আক্তার (২০)।
ওসি বলেন, পুলিশ ফাঁড়ি সংলগ্ন মজাহার মোড়ে সেনাবাহিনীর বাসটি বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল চাপা দেয়। এতে গুরুতর আহত সুমন ও সাবরিনাকে পার্বতীপুর সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে জানান ওসি।
