হোসেনপুর পৌরসভায় বিএনপির বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার
কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির বিদ্রোহী প্রার্থী ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার আলী রতন মৃধাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
জেলা বিএনপির দপ্তরর সম্পাদক মীর কামরুল হাসান জানান, মঙ্গলবার কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে আনোয়ার আলীকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে।
আনোয়ার আলী বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জগ প্রতীকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
