২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোরেলগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যানের মৃত্যু

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এইচ এম ছাবুল আখতার (৫৮) মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2015, 03:10 PM

Updated : 22 Aug 2022, 02:23 PM

মঙ্গলবার সকাল পৌনে ৯টায় পৌর এলাকার বারইখালীর বাড়িতে তার মৃত্যু হয় বলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন তালুকদার জানান।

সম্প্রতি লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুর আগে বাড়িতেই চিকিৎসা চলছিল তার।

মঙ্গলবার বিকাল ৩টায় স্থানীয় বারইখালী আজিজিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানান শাহাবুদ্দিন তালুকদার।

আশির দশকে ছাত্রলীগ দিয়ে রাজনৈতিক জীবন শুরুর পর পর্যায়ক্রমে এস এম ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতি নির্বাচিত হন এইচ এম ছাবুল আখতার।

২০১৪ সালের মোরেলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন তিনি।