ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজ জেলের লাশ উদ্ধার
নিখোঁজের ছয়দিন পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার দেবগ্রাম থেকে দুলাল মিয়ার (৪৫) লাশ উদ্ধার করা হয় বলে আখাউড়া থানার ওসি মো. মোশারফ হোসেন জানান।
দুলাল মিয়া ওই এলাকার মৃত মোতালিব মিয়ার ছেলে।
ওসি মোশারফ বিডিনিউজ টোওেয়ন্টিফোর ডটকমকে জানান, গত মঙ্গলবার সকালে মাছ ধরার কথা বলে বাড়ি থেকে বের হন দুলাল। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি।
সকালে দেবগ্রামের রেল সেতুর নিচে দুলালের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী তার পরিবারের লোকজনকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
দুলাল মিয়ার মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ওসি।
