২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে প্রথমবর্ষে ভর্তি ৩ জানুয়ারি থেকে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথমবর্ষ ভর্তি কার্যক্রম আগামী ০৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2015, 04:21 PM

Updated : 22 Aug 2022, 02:21 PM

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথমবর্ষে ভর্তি কার্যক্রম আগামী ৩ জানুয়ারি শুরু হবে। চলবে ০৬ জানুয়ারি পর্যন্ত।

এছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.juniv.edu/admission থেকে পাওয়া যাবে বলেও ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।