২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার সুযোগের দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার দ্বিতীয়বার দেওয়ার সুযোগের দাবিতে মিছিল-সমাবেশ করে স্মারকলিপি দিয়েছে কয়েকটি ছাত্রসংগঠন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2015, 06:08 PM

Updated : 22 Aug 2022, 02:19 PM

মঙ্গলবার দুপুরে প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে তারা মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করে।

সমাবেশ শেষে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়ার পাশাপাশি ভর্তি ফি কমানোর দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেয় সংগঠনগুলোর প্রতিনিধি দল।

এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি মিনহাজুল আবেদীন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি আলমগীর হোসেন সুজন, ছাত্র ফেডারেশনের সভাপতি কিংশুক কিঞ্জল, বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি প্রদীপ মার্ডিসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।