২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঁথিয়া পৌরসভা: স্বতন্ত্র প্রার্থীর মাইক ভাঙার অভিযোগ

পাবনার সাঁথিয়া পৌরসভায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারের মাইক ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর ভাইয়ের বিরুদ্ধে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2015, 11:04 AM

Updated : 12 Oct 2022, 04:43 PM

সোমবার রাতে পৌর এলাকার বোয়ালমারীতে এ ঘটনা ঘটে বলে জানান স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী আশিক ইকবাল।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার রাতে আমার নির্বাচনী প্রচার মাইক নিয়ে বোয়ালমারী এলাকায় গেলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মিরাজুল ইসলামের ভাই মামুন মাইক ভেঙে দেন এবং মাইক বহনকারী অটো চালককে মারধর করেন।”

বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা রিটার্নিং কর্মকর্তাকে লিখিতভাবে অবহিত করা হয়েছে বলেও জানান মেয়র প্রার্থী আশিক।

সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগ পাওয়ার পর তদন্তের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে মেয়র প্রার্থী মিরাজুল ইসলামের মোবাইল ফোনে কয়েকবার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।