২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার ৩৩, মনোনয়নপত্র নেন ২৫ জন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের নির্বাচনে মনোনয়নপত্র ক্রয় করেছেন ২৫ জন, যেখানে ভোটার সংখ্যা ৩৩।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2015, 11:32 AM

Updated : 12 Oct 2022, 04:43 PM

মনোনয়নপত্র ক্রয়ের শেষ দিন শনিবার নির্বাচন কমিশনার উপজেলা সমাজ সেবা কর্মকর্তার কাছ থেকে ১৫টি পদের বিপরীতে তারা মনোনয়নপত্র ক্রয় করেন।

আগামী ২৬ ডিসেম্বর নির্বাচনের দিন ধার্য করা হয়েছে।

এবারের প্রেস ক্লাবের এ নির্বাচন নিয়ে শ্রীমঙ্গল শহরে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে।

নির্বাচন কমিশনার উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আশিকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে দায়িত্ব পেয়ে গত বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) শ্রীমঙ্গল প্রেস ক্লাব অডিটরিয়ামে তিনি নির্বাচনী তফসিল ঘোষণা করেন।

নির্বাচন কমিশনার জানান, সভাপতি পদে দুই জন, সম্পাদক পদে দুই জন, সহসভাপতি চার জন, সহসম্পাদক চার জন, কোষাধ্যক্ষ পদে এক জন, দপ্তর সম্পাদক পদে এক জন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে এক জন, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে এক জন এবং সদস্য পদে নয় জন মনোনয়নপত্র ক্রয় করেছেন।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল হক বলেন, এ নির্বাচনটি অনান্য নির্বাচনের মতো বেশ গুরুত্ব বহন করছে। নির্বাচনে গণতান্ত্রিক নির্বাচনের সকল প্রক্রিয়াই মানা হচ্ছে।

শুধু সাংবাদিক নয় এলাকাবাসীর মধ্যেও এ নিয়ে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে বলে জানান তিনি।

তফসিল অনুযায়ী রোববার বেলা ২টার মধ্যে মনোনয়নপত্র জমা এবং বিকাল ৪টার মধ্যে বাছাই হবে।

২৬ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত গোপন ব্যালটে ভোট গ্রহণ হবে।