২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আচরণবিধি লঙ্ঘন: বরগুনায় আ.লীগ প্রার্থীকে নোটিস

আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে বরগুনা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী কামরুল আহসান মহারাজকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে নির্বাচন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2015, 05:36 PM

Updated : 22 Aug 2022, 02:17 PM

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ জানান, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান মেয়র মো. শাহাদাত হোসেনের একটি অভিযোগে বৃহস্পতিবার তাকে এ নোটিস দেওয়া হয়েছে।

“তিন কার্য দিবসের মধ্যে তাকে নোটিসের জবাব দিতে বলা হয়েছে। জবাব পেলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

রিটার্নিং কর্মকর্তা বলেন, গত ১৫ ডিসেম্বর নির্বাচন কমিশনে একটি লিখিত অভিযোগ করেছেন শাহাদাত। এতে তিনি গত ১৪ ডিসেম্বর শহরের ক্রোক এলাকায় তার পথসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কামরুল আহসান মহারাজের লোকজন হামলা চালিয়েছে এবং প্রচার-প্রচারণা চালাতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন।

“এছাড়া বাড়ি বাড়ি গিয়ে তার কর্মী সমর্থকদের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।”

তবে কামরুল আহসান মহারাজ এসব অভিযোগ অস্বীকার করে শাহাদাত হোসেনের সমর্থকরা তার তিনটি নির্বাচনী ক্যাম্প ভাংচুর করেছে বলে দাবি করেন।