Published : 12 Dec 2015, 12:56 AM
শুক্রবার বিকালে মদন উপজেলা পরিষদের মিলনায়তন কক্ষে এ নিয়ে বৈঠক পণ্ড হয়ে গেছে।
তবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরু বলেন, ‘এখনও সব চেষ্টা শেষ হয়ে যায়নি। সমঝো্তার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।’
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা শফি আহমেদ, জেলা, উপজেলা, পৌর কমিটির নেতারাসহ দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থী সাইফুল ইসলাম হান্নান ও বিদ্রোহী প্রার্থী আব্দুল হান্নান তালুকদার শামীম এই বৈঠকে অংশ নেন।
সরেজমিনে দেখা যায়, সভাস্থলের বাইরে উপজেলা পরিষদ চত্বরে অনেক নেতাকর্মীকে অপেক্ষা করছেন।
এক পর্যায়ে বিকাল সাড়ে ৫টার দিকে বিদ্রোহী প্রার্থী শামীমের অনুসারীরা শামীমকে বৈঠক থেকে পাজাকোলা করে তুলে নিয়ে দলীয় মনোনয়নের দাবিতে মিছিল করে। পণ্ড হয়ে যায় সমঝোতা বৈঠক।
আব্দুল হান্নান তালুকদার শামীমের অনুসারী উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক নাজমুল হুদা সুজন বলেন, ‘দলীয়ভাবে যাকে প্রার্থী করা হয়েছে তার জনমত শূন্যের কোঠায়।’বিমল বৈশ্য নামে পৌর শহরের আরেক বাসিন্দা ও শামীমের অনুসারী বলেন, ‘এত মানুষ শামীমের জন্যে এসেছে। স্বতন্ত্র দাঁড়ালেও শামীম জয়ী হবেন।’
দল যাকে মনো্নয়ন দিয়েছে সে জামানত হারাবে বলেন মন্তব্য করেন বিমল বৈশ্য।
একই রকম মন্তব্য করেন সমঝোতা বৈঠকস্থলের বাইরে অপেক্ষমাণ লিটন বাঙ্গালী নামের যুবক।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা শফি আহমেদ বলেন, ‘মনোনয়ন নিয়ে কিছু মান-অভিমান রয়েছে। আওয়ামী লীগ বড় দল। সমস্যা সমাধানে চেষ্টা করছি।’