২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানবপাচার মামলার আসামি মিয়ানমার নাগরিক আটক

কক্সবাজারের টেকনাফে ‘তালিকাভুক্ত’ মানবপাচার মামলার আসামি মিয়ানমারের এক নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2015, 06:10 PM

Updated : 25 Apr 2022, 02:16 PM

গ্রেপ্তারকৃত কবির আহমদ ওরফে ডাক্তার কবির (৫০) লেদা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের এ-ব্লকের মৃত ওলা মিয়ার ছেলে।

টেকনাফ থানার ওসি মো. আতাউর রহমান খোন্দকার জানান, শুক্রবার বেলা ১২টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে এ অভিযান চালানো হয়।

কবির পরিবারসহ ২৫ বছর ধরে লেদার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে বাস করছে।

তিনি বলেন, ‘দুবছর আগে  গ্রেপ্তার হওয়ার পর কৌশলে হাতকড়াসহ পালিয়ে যান তিনি। এরপর থেকে পলাতক ছিলেন কবির।’

মানবপাচারে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে টেকনাফ থানায় দুটি মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে মাদকপাচারে জড়িত থাকার অভিযোগও রয়েছে বলে জানান ওসি।