ভোলা মুক্ত দিবস ১০ ডিসেম্বর
১০ ডিসেম্বর ভোলা মুক্ত দিবস। একাত্তরের এই দিনে হানাদার মুক্ত হয় ভোলা।
মুক্তিযোদ্ধারা ১০ ডিসেম্বর সকালে বর্তমান জেলা হিসাবরক্ষণ অফিসের ভবনে স্বাধীন দেশের পতাকা উত্তোলন করে।
দিবসটি উপলক্ষে ভোলা জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেছে।
এরপর থেকে মুক্তিযোদ্ধাদের সঙ্গে হানাদারদের সম্মুখ যুদ্ধ হয় ভোলার ঘুইংঘারহাট, দৌলতখান, বাংলাবাজার, বোরহানউদ্দিনের দেউলা ও চরফ্যাশন বাজারে।
৯ ডিসেম্বর রাতে মুক্তিযোদ্ধারা ভোলা ওয়াপদা এলাকায় অবস্থানরত হানাদারদের ঘিরে রাখে। পরদিন তারা গুলি বষর্ণ করতে করতে পালিয়ে গেলে ভোলা শত্রু মুক্ত হয়।
এরপর জেলা হিসাবরক্ষণ অফিসের ভবনে স্বাধীন দেশের পতাকা উত্তোলন করা হয় বলে জানান তিনি।
