২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে আ.লীগ নেতার মনোনয়নপত্র বাতিল

বাগেরহাট পৌরসভায় মেয়র পদে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনা হাসিবুল হাসান শিপনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং অফিসার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2015, 05:08 PM

Updated : 25 Apr 2022, 02:14 PM

শনিবার দুপুরে মেয়র প্রার্থীদের মনোনয়নপত্র যাচাইকালে হলফনামায় ‘অসত্য তথ্য’ দেওয়ায় এই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্রটি বালিত করা হয়।

বাগেরহাট পৌরসভার সহাকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার বলেন, ‘এক মেয়র প্রার্থীর অভিযোগের ভিত্তিতে মেয়র পদে অংশ নেওয়া স্বতন্ত্র প্রার্থী মিনা হাসিবুল হাসান শিপনের মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে।

‘তিনি তার দাখিলকৃত মনোনয়নপত্রের হলফনামায় ব্যক্তিগত দায় গোপন করে অসত্য তথ্য দেওয়ায় তা বাতিল করা হয়েছে।’

মিনা হাসিবুল হাসান শিপন বলেন, ‘আমার যে ব্যাক্তিগত ঋণ (দায়) ছিল তা মনোনয়নপত্র দাখিলের আগেই পরিশোধ করেছি। তাই নির্বাচন অফিসে দাখিল করা মনোনয়নপত্রের হলফনামায় ওই বিষয়ে উল্লেখ না করায় তারা আমার মনোনয়নপত্রটি বাতিল করেছে। আমি এ বিষয়ে আপিল করব।’

মনোনয়নপত্র বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে রির্টানিং অফিসারের কাছে তিনি আবেদন করলে ৮ ডিসেম্বর শুনানি অনুষ্ঠিত হবে।

এ পত্রটি বাতিল হওয়ায় বাগেরহাট পৌরসভায় মেয়র পদে তিনজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন।