১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

রায়পুরে ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ গুলিবিদ্ধ

লক্ষ্মীপুরে কথিত বন্দুকযুদ্ধের পর একাধিক মামলার আসামি দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2015, 01:45 PM

Updated : 22 Aug 2022, 02:07 PM

রায়পুর উপজেলার বামনি ইউনিয়নের সাইচা গ্রামে বুধবার ভোরে এ ঘটনা ঘটে বলে জানান রায়পুর থানার ওসি লোকমান হোসেন।

গ্রেপ্তাররা হলেন গুলিবিদ্ধ মো. মুসলিম হোসেন (৩৫) ও শুকুর আলী।

মুসলিমকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি রায়পুর পৌরসভার দেনায়েতপুর গ্রামের আব্দুল করিম সর্দারের ছেলে।

ওসি লোকমান হোসেন জানান, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ডাকাতদল গুলি ছুড়লে পুলিশও ফাঁকা সাত রাউন্ড গুলি চালায়।

“ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মুসলিমকে গ্রেপ্তার করা হয়। পরে পালিয়ে যাওয়ার সময় ধরা হয় তার সহযোগী শুকুর আলীকে।”

ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলিসহ একটি এলজি, একটি ছেনি ও একটি শাবল উদ্ধার করা হয় বলেও জানান ওসি।

“মুসলিমের বিরুদ্ধে মাদক ব্যবসা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের আটটি ও শুকুর আলীর বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে।”

এছাড়া এ ঘটনায় থানার এসআই আবু সাঈদ বাদী হয়ে এ দুজনের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতির আরেকটি মামলা দায়ের করেছেন বলেও তিনি জানান।

পুরনো খবর:

অভয়নগরে দুদলের সংঘর্ষে ‘চরমপন্থি’ নিহত
চাঁপাইনবাবগঞ্জে ‘র‌্যাবের গোলাগুলি’, যুবক নিহত
যশোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১