২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

জৈন্তাপুর সীমান্তে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখাল সীমান্ত এলাকায় এক বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2015, 01:07 PM

Updated : 22 Aug 2022, 02:07 PM

বুধবার দুপুরে হরণি ময়নাবস্তি এলাকায় জমির উদ্দিনের (২২) লাশ পাওয়া যায় বলে বিজিবি জানিয়েছে।

নিহত জমির হরণি ময়নাবস্তি এলাকার রইছ মিয়ার ছেলে।

কে তাকে গুলি করেছে তা জানাতে পারেনি বিজিবি।

বিজিবি-৪১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ আলম জানান, বুধবার সকালে জমিরের গুলিবিদ্ধ লাশ সীমাস্ত এলাকায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিজিবির লালাখাল ক্যাম্পে খবর দেন।

বাংলাদেশের প্রায় ৬০ গজ অভ্যন্তরে মরদেহটি পড়েছিল। পরে পুলিশের সহযোগিতায় বিজিবি সদস্যরা লাশটি উদ্ধার করেন বলে জানান তিনি।

“তবে কীভাবে ওই যুবক গুলিবিদ্ধ হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।”

পুরনো খবর:

সীমান্তে ফের বাংলাদেশি হত্যা
সীমান্তের ওপারে ২ বাংলাদেশি নিহতের খবর