২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে দম্পতির লাশ উদ্ধার

বরিশাল নগরীতে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2015, 01:55 PM

Updated : 25 Apr 2022, 02:13 PM

মঙ্গলবার দুপুরে কাউনিয়ার প্রথম গলির নিজেদের ভাড়া বাড়িতে আব্দুল খালেক (৩৮) ও তার স্ত্রী মুকুল বেগমের (৩০) লাশ পাওয়া যায়

স্থানীয়দের বরাত দিয়ে বরিশাল মহানগর পুলিশের কাউনিয়া থানার সহকারী কমিশনার এনায়েত উদ্দিন জানান, সকালে তারা ঘুম থেকে না ওঠায় ডাকাডাকি করেন প্রতিবেশী মাধবী বসু।

“তাদের কোনো সাড়া না পেয়ে ধাক্কা দিয়ে দরজা খুলে ঘরে ঢুকে দুই জনের লাশ দেখতে পান প্রতিবেশীরা।”

স্ত্রীর গলায় ধারালো অস্ত্রের আঘাত এবং স্বামীর গলায় ফাঁসের চিন্হ রয়েছে বলে জানান তিনি।  

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে বলে জানান এনায়েত উদ্দিন।

“তবে ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না,” বলেন তিনি।

মৃতদের প্রতিবেশী মাধবী বুস জানান, আব্দুল খালেক রাজমিস্ত্রীর কাজ করতেন। তার স্ত্রী মুকুল বেগম ছিলেন বরিশাল আদালতের এক আইনজীবীর সহকারী।

তারা গত তিন বছর যাবত সাত্তার ম্যানসনের ভাড়া বাড়িতে বসবাস করে আসছেন বলে জানান মাধবী।