২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

ঝিনাইদহের কালীগঞ্জে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও দুজন আহত হয়েছেন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2015, 06:31 PM

Updated : 22 Aug 2022, 02:05 PM

সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে কালীগঞ্জ-জীবননগর সড়কের ঈশ্বরবায় এ দুর্ঘটনায় নিহত একজন কোটচাঁদপুর উপজেলার বামুনদা গ্রামের রব্বি সিদ্দিকী। অপরজনের পরিচয় জানা যায়নি।

কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, দুটি মোটরসাইকেলে দুজন করে ছিলেন। ঈশ্বরবায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজন আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে ডাক্তার দুজনকে মৃত ঘোষণা করেন।

আহত রানা ও টিপুকে আশঙ্কাজনক অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।