লালমনিরহাটে শিশু ধর্ষিত
লালমনিরহাট সদর উপজেলায় এক শিশুকে ধর্ষণ করেছে প্রতিবেশী যুবক।
শনিবার সন্ধ্যায় উপজেলার বানিয়ারদীঘি গ্রামে এ ঘটনার পর মেয়েটিকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের কর্মরত চিকিৎসক মাহফুজ হোসেন বলেন, শিশুটির রক্তক্ষরণ হয়েছে।তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বর্তমানে মেয়েটি সুস্থ আছে বলেও জানান তিনি।
শিশুটির নানি জানান, বাবা ও মা ঢাকায় গার্মেন্টে চাকরি করায় তাদের বাড়িতে থেকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ে মেয়েটি।
তিনি বলেন, “শনিবার সন্ধ্যার দিকে প্রতিবেশী পরিমল চন্দ্রের ছেলে চেংরু বর্মন (১৮) আমার নাতনিকে খেলার কথা বলে ধানক্ষেতে নিয়ে ধর্ষণ করে।এ ঘটনার পর রাতেই তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।”
লালমনিরহাট সদর থানার এসআই মিলাদুন্নবী বলেন, খবর পেয়ে হাসপাতালে এসেছি। এ বিষয়ে মামলা হবে।
