২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে নারী ‘মাদক বিক্রেতা’ গ্রেপ্তার

কক্সবাজারে একাধিক মাদক মামলার আসামি এক নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।  

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2015, 05:17 PM

Updated : 25 Apr 2022, 02:10 PM

তার কাছ থেকে মাদকদ্রব্য ও এক লাখের বেশি বাংলাদেশি টাকা উদ্ধার করা হয় বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এস এম সাউদ হোসেন জানান, বৃহস্পতিবার গভীর রাতে জেলা শহরের পশ্চিম মাছ বাজার রাখাইন পাড়ায় এ অভিযান চালানো হয়।

ওই এলাকাতের তার বাড়ি বলে জানান এ র‌্যাব কর্মকর্তা।

তিনি বলেন, “ওই নারীর কাছ থেকে এক হাজার ৪৮০টি ইয়াবা ট্যাবলেট, এক কেজি ৬৭৫ গ্রাম হেরোইন, ছয় বোতল ফেন্সিডিল এবং নগদ ১ লাখ ৬৩ হাজার টাকা উদ্ধার করা হয়।”

উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ২ কোটি ২৯ লাখ ৯৮ হাজার টাকা বলে জানান তিনি।

গ্রেপ্তার ওই নারীরর বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে কক্সবাজার সদর থানায় থানায় আটটি মামলা রয়েছে বলে জানান তিনি।