২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে বাস ধর্মঘট প্রত্যাহার

রাজশাহী জেলার বিভিন্ন মহাসড়কে তিন চাকার যান চলাচল বন্ধের দাবিতে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2015, 10:16 PM

Updated : 25 Apr 2022, 02:08 PM

রোববার রাত সাড়ে ৯টার দিকে নগরীর শিরোইল বাস টার্মিনালে এ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী।

এর আগে ভোর ৬টা থেকে নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জসহ অভ্যন্তরীণ দশটি রুটে বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

মাহাতাব হোসেন চৌধুরী বলেন, সন্ধ্যায় পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে প্রশাসনের কর্মকর্তাদের বৈঠক হয়েছে। সে বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

“সোমবার সকাল থেকে নগরীর তিনটি প্রবেশ পথে চেকপোস্ট বসানোর কথা জানানো হয়েছে, এরই প্রেক্ষিতে ধর্মঘট প্রতাহার করা হয়েছে।”

তবে,দাবি পূরণ না হলে আবারও ধর্মঘট শুরু হবে বলে জানান তিনি।