২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মেয়েকে শ্বাসরোধে হত্যা, মা আটক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মেয়েকে শ্বাসরোধে হত্যার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2015, 06:25 PM

Updated : 22 Aug 2022, 01:54 PM

রূপগঞ্জ থানার এসআই মিজানুর রহমান জানান, শুক্রবার রাতে উপজেলার গোলাকান্দাইল নতুন বাজার এলাকা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

নিহত ফাতেমা আক্তার (আড়াই বছর) মাদারীপুর সদর উপজেলার কালিকাফুর এলাকার মনির হাওলাদারের মেয়ে। গোলাকান্দাইল নতুন বাজার এলাকার নুরু মিয়ার বাড়িতে সপরিবারে ভাড়া থাকেন মনির।

এ ঘটনায় শিশুটির মা লিপি আক্তারকে আটক করা হয়েছে বলে জানান এসআই।

এলাকাবাসীর এসআই মিজানুর বলেন, সম্প্রতি মনিরের সঙ্গে এক গার্মেন্টসকর্মীর পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে প্রায়ই লিপির সঙ্গে তার ঝগড়া হত।

“এর জেরে শুক্রবার রাতে মেয়ে ফাতেমাকে শ্বাসরোধে হত্যা করে লিপি।”

এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা হয়েছে।