২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে কার-ট্রাক সংঘর্ষে নিহত ২

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পার সংযোগ সড়কে প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2015, 02:00 PM

Updated : 12 Oct 2022, 04:27 PM

নিহতরা হলেন পাবনা সদরের শংকরপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে বেল্লাল হোসেন (৩০) ও সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের সাইফুল ইসলাম খন্দকারের ছেলে গোলাম রাব্বী নীল (২৮)।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পার থানার ওসি হেলাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে সংযোগ সড়কের ঝাঐল ওভারব্রিজের পূর্বপাশে এ দুর্ঘটনায় ঘটে।

 

উত্তরাঞ্চলমুখী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা ঢাকামুখী একটি প্রাইভেট কারকে আঘাত করলে সেটি দুমড়ে-মুচড়ে যায়।

এতে প্রাইভেটকারের যাত্রী গোলাম রাব্বী ঘটনাস্থলেই এবং এর চালক বেল্লাল হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

লাশ দুটি সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে রয়েছে। ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করেছে পুলিশ।