টঙ্গীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
টঙ্গীর নিমতলী এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সিলেটগামী পারাবাত ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. জিয়াউর রহমান জানান, নিমতলী এলাকায় রেললাইনের একপাশ দিয়ে হাঁটার সময় পারাবাত টেনের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের।
আনুমানিক ৩৫ বছর বয়সী যুবকের পরনে ক্রিম রংয়ের থ্রি-কোয়ার্টার প্যান্ট ও লাল-সবুজ রংয়ের টি-শার্ট ছিল।
লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
