২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ১৬ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে ১৬ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2015, 09:53 AM

Updated : 22 Aug 2022, 01:53 PM

বৃহস্পতিবার ভোর রাতে টেকনাফ সদরের ট্রানজিট ঘাট এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানায় বিজিবি।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর আবু রাসেল সিদ্দিকী জানান, মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান টেকনাফ হয়ে দেশে আসছে খবর পেয়ে বিজিবি আগে থেকে সতর্ক ছিল।

তিনি জানান, ভোর রাতে ৪/৫ জন পাচারকারী নৌকা নিয়ে ট্রানজিট ঘাট এলাকার কাছাকাছি এলে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে পলিথিন মোড়া একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়।

“পরে বিজিবির সদস্যরা ওই প্যাকেট তল্লাশি করে ১৬ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।”

উদ্ধার ইয়াবাগুলোর মূল্য প্রায় ৪৮ লাখ টাকা। ওগুলো বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়ন সদর দপ্তরে রাখা হয়েছে বলে জানান মেজর রাসেল।