২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহসিন আলীর আসনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে শূন্য মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে উপ-নির্বাচনে তার স্ত্রীসহ পাঁচজন মনোনয়নপত্র দাখিল করেছেন।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2015, 10:55 PM

Updated : 22 Aug 2022, 01:51 PM

৮ ডিসেম্বর অনুষ্ঠেয় এই নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল বুধবার।

পাঁচজন মনোনয়নপত্র জমা দেন বলে সাংবাদিকদের জানান এই উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এসএম এজহারুল হক।

আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন মহসিন আলীর স্ত্রী সৈয়দা সায়রা মহসিন,বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট-বিএনএফ প্রার্থী মোহাম্মদ আশরাফ হোসেন,জাতীয় পার্টি প্রার্থী (এরশাদ) সৈয়দ নুরুল হক,স্বতন্ত্র প্রার্থী সোহেল আহমদ ও মো. খোরশেদ।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সায়রা মহসিনের সঙ্গে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিছবাউদ্দীন সিরাজ,জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমান ও দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র ১৪ নভেম্বর যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ নভেম্বর।

গত ১৪ সেপ্টেম্বর মহসিন আলীর মৃত্যু হলে আসনটি শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের তফসিল জানায় নির্বাচন কমিশন।