০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

নেত্রকোণায় হোটেল থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

নেত্রকোণার মদন উপজেলায় একটি হোটেল থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2015, 05:32 PM

Updated : 22 Aug 2022, 01:51 PM

মঙ্গলবার সদরের লন্ডনি আবাসিক হোটেল থেকে পুতুল রানী রায়ের (৭০) লাশ উদ্ধার করা হয় বলে জানান মদন থানার উপ পরিদর্শক হাতেম।

তার বাড়ি আটপাড়া উপজেলার মঙ্গলশ্রী গ্রামে।

এসআই হাতেম বলেন, ওই বৃদ্ধার কোনো নিকট আত্মীয় না থাকায় হোটেলের মালিক তাকে দ্বিতীয় তলার একটি কক্ষে থাকতে দেন।

“মঙ্গলবার দুপুর পর্যন্ত কক্ষ থেকে বের না হওয়ায় বিষয়টি হোটেল থেকে থানায় জানানো হয়।পরে পুলিশ গিয়ে ওই কক্ষের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।”

লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান তিনি।