উত্ত্যক্তের দায়ে ৭ বখাটের কারাদণ্ড
ঝিনাইদহে জেএসসি পরীক্ষা কেন্দ্রে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে সাত বখাটেকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উসমান গণি এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, রাকিবুল হাসান(১৭), শাকিল হোসেন (১৮), আব্দুল মমিন (১৭), সোহাগ আলি (২০), হৃদয় আহমেদ (১৭), রনি আহমেদ (১৮) ও অভি হোসেন (১৭)।
ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, ঝিনাইদহ সরকারী বালিকা বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শুরু হওয়ায় সময় সাত বখাটে কেন্দ্রে ঢুকে ছাত্রীদের উত্ত্যক্ত করছিল। এ খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত তাদের আটক করে। এরপর পরীক্ষা শেষে দুপুরে প্রত্যেককে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।
