কক্সবাজারে বাসচাপায় ৩ ট্রলিযাত্রী নিহত
কক্সবাজার সদর উপজেলায় বাস চাপায় শ্যালোইঞ্জিন চালিত ট্রলির তিন আরোহী নিহত হয়েছেন।
মালমঘাট পুলিশ ফাঁড়ির এসআই আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকাল ৭টায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কের নাপিতখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার মধ্যম নাপিতখালীর আবদুল আলিমের ছেলে সাইফুল ইসলাম (২০), একই গ্রামের মোজাহের আহমদের ছেলে নূরুল ইসলাম (৪৫) ও আবদুল মজিদের ছেলে জসীম উদ্দীন (৩০)।
এসআই আনোয়ার বলেন, ঢাকা থেকে কক্সবাজারমুখী হানিফ পরিবহনের একটি কোচ বিপরীত দিক থেকে ট্রলিকে চাপা দিলে তিন জন আহত হয়। তাদের ডুলাহাজারার মালমঘাট ক্রিশ্চিয়ান মেমোরিয়াল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
