২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ২০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2015, 06:20 PM

Updated : 22 Aug 2022, 01:46 PM

বুধবার বেলা ১টার দিকে উপজেলার শাহ পরীরদ্বীপের জালিয়াপাড়ায় অভিযান চালিয়ে এ ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান বিজিবি টেকনাফ ৪২ ব্যাটালিয়নের উপ-পরিচালক মেজর মো. আজহারুল আলম।

তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ইয়াবা বেচা-কেনা জন্য এক দল যুবক জালিয়াপাড়ায় জড়ো হয়েছে এমন সংবাদ খবর পেয়ে অভিযান চালায় বিজিবি সদস্যরা।

“এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই যুবকরা পালিয়ে যায়।পরে সেখানে পড়ে থাকা থেকে একটি প্যাকেট থেকে ২০ হাজার ইয়াবা পাওয়া যায়।”

উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা। সেগুলো বিজিবি টেকনাফ ৪২ ব্যাটালিয়ন কার্যালয়ে রাখা হয়েছে বলে জানান মেজর আজহারুল।