২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে গণজাগরণের শান্তিপূর্ণ হরতাল

প্রকাশক হত্যার প্রতিবাদে ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে দেশব্যাপী ডাকা কর্মসূচির অংশ হিসেবে সিলেটে গণজাগরণ মঞ্চের আধাবেলা হরতাল পালিত হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2015, 12:58 PM

Updated : 12 Oct 2022, 04:21 PM

সোমবার সকাল ১০ টায় গণজাগরণকর্মীরা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। পরে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

এ সময় বক্তারা অভিযোগ করেন আইনশৃঙ্খলার ব্যর্থতার কারণেই একের পর এক মুক্তচিন্তার মানুষ হত্যার ঘটনা ঘটছে।

সমাবেশে বক্তব্য দেন সিলেট গণজাগরণ মঞ্চের মুখপাত্র দেবাশীষ দেবু, সিলেট জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি শহীদুজ্জামান পাপলু, জেলা ছাত্রফ্রন্ট সভাপতি পাপ্পু চন্দ প্রমুখ।

Image
সিলেটে গণজাগরণ মঞ্চের আধাবেলা হরতাল পালিত হয়েছে

সিলেটে গণজাগরণ মঞ্চের আধাবেলা হরতাল পালিত হয়েছে

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার রহমত উল্লাহ জানান, হরতালে কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নগরবাসীর নিরাপত্তায় সবকটি পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

হরতালের কারণে বন্ধ ছিল নগরীর বিপনীবিতান ও দোকানপাট। সকাল থেকে নগরীতে বিচ্ছিন্নভাবে রিকশা ও অটোরিকশা চলাচল করে।

যথাসময়ে ট্রেন ছেড়েছে বলে জানিয়েছেন রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক।