২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে দাদি-নাতনি নিহত

শেরপুর ঝিনাইগাতী উপজেলায় বাস ও অটোরিকশার সংঘর্ষে এক বৃদ্ধা ও তার নাতনি নিহত হয়েছেন।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2015, 03:17 PM

Updated : 22 Aug 2022, 01:22 PM

এরা হলেন- উপজেলার ভণ্ডভাটপাড়া গ্রামের আমজাদ আলীর স্ত্রী মণ্ডা বেগম এবং তার পাঁচ বছর বয়সী নাতনি ঊর্মি।

ঝিনাইগাতী থানার ওসি মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বগাডুগি এলাকার এ দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

আহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।তাদের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

বাসটিকে আটক করা হলেও চালক পালিয়ে যায় বলে জানান পুলিশ কর্মকর্তা মিজানুর।